ইংলিশ প্রিমিয়ার লিগে হারা ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতল আর্সেনাল

ম্যাচের শেষ লগ্নে গোল করে আর্সেনালকে জেতান রিস নেলসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। শনিবার রাতে আর্সেনালের অবিশ্বাস্য জয় সেই কথাটা নতুন করে প্রমাণ করল। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত বোর্নমাউথের কাছে ২-০ গোলে পিছিয়ে ছিল মিকেল আতের্তার ছেলেরা। ২০১২ সালের পরে কখনও ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচ জেতেনি আর্সেনাল। কিন্তু অসম্ভবকেই সম্ভব করলেন বেন হোয়াইট-রিস নেলসনরা। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহুর্তে বোর্নেমাউথের জালে বল গলিয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই রইল মিকেল আতের্তার ছেলেরা।

এমিরেটাস স্টেডিয়ামে দর্শকরা নিজেদের আসনে বসতে না বসতেই সবাইকে বিস্মিত করে দিয়ে ম্যাচের প্রথম মিনিটেই আর্সেনালের জাল কাঁপিয়ে দিলেন বোর্নমাউথের ফিলিপ বিলিং। প্রথমার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল আর্সেনালের খেলোয়াড়রা। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভাগে হানা দিলেও বোর্নমাউথের জালে বল গলাতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল ইংলিস প্রিমিয়ার লিগের টেবিল তালিকায় নিচের দিকে থাকা দলটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। আচমকাই খেলার ৫৭ মিনিটে মার্কোস সেনসি ফের আর্সেনালের জালে বল গলিয়ে ব্যবধান ২-০ করেন। দুই গোলে পিচিয়ে থাকার পরেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করে মিকেল আতার্তের ছেলেরা। অবশেষে টমাস পারটেই বোর্নমাউথের জালে বল ঢুঁকিয়ে ব্যবধান কমান। ৬৯ মিনিটে এমিল স্মিথ রো’র পরিবর্ত খেলোয়াড় হিসেবে রিস নেলসনকে মাঠে নামান আর্সেনাল কোচ। আর তার পরেই খেলার মোড় ঘুরতে থাকে। ৭০ মিনিটে নেলসনের কাছ থেকে পাওয়া পাস থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান বেন হোয়াইট। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ ড্র করে পয়েন্ট খুঁইয়ে ফিরছে মিকেল আতের্তার ছেলেরা, তখনই নতুন গল্প লিখলেন নেলসন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের শেষ লগ্নে ৯৭ মিনিটে বুলেট গতির শটে দলকে জয় এনে দেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির