স্ত্রীকে নির্যাতনের দায়ে বাংলাদেশি ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে চার্জ গঠন

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পণের জন্য স্ত্রীকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার আল আমিনের বিরুদ্ধে শুরু হলো বিচার প্রক্রিয়া। আজ রবিবার ঢাকা নারী ও নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মাফরোজা পারভীন জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। এদিন চার্জ গঠনের সময়ে এজলাসে উপস্থিত ছিলেন আল আমিন।

গত বছরের পয়লা সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় বাংলাদেশের তরুণ ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতন চালানো ও সন্তান সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী ইশরাত জাহান। গত ২ ফেব্রুয়ারি তদন্ত শেষে আল আমিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার তদন্তকারী আধিকারিক সোহেল রানা।

মামলা দায়েরের পরেই গ্রেফতারির ভয়ে গা ঢাকা দেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার। অবশেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। তার পরেএ নিম্ন আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আল আমিন।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের