মালদার ভুতনিতে পারিবারিক অশান্তির জেরে দম্পতির আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ভুতনি থানা এলাকায়। মৃত দম্পতির নাম পিন্টু পাল(২৬) ও প্রিয়াঙ্কা পাল(২১)।দুই মাসের শিশুর কান্নার আওয়াজে এলাকাবাসী দম্পতির শোবার ঘরের দরজা ভেঙে এই দম্পতির নিথর দেহ উদ্ধার করে। জানা গেছে প্রথম স্ত্রীর মৃত্যুর পর পিন্টু পাল বছর দুয়েক আগে প্রিয়াঙ্কার সাথে বিয়ে হয়। মৃত দম্পতির বাড়ি ভুতনী থানার (Bhutni P.S.)উত্তর চন্ডীপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে এই দম্পতি আত্মহত্যা করেছে। প্রথমে প্রিয়াঙ্কা আত্মহত্যা(Suicide) করে। তারপর পিন্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে পিন্টুর বাবা মিন্টু পাল এমন ঘটনায় হতবাক। প্রিয়াঙ্কার মা পাবর্তী মন্ডল বলেন পিন্টুর সাথে বিবাদের ফলে এই ঘটনা ঘটেছে। পিন্টু তার মেয়েকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।

মালদহ পুলিশ সুপার(SP) প্রদীপ কুমার যাদব বলেন, গতকাল রাত সাড়ে ১২টার নাগাদ স্থানীয় বাসিন্দারা কাছ থেকে খবর পেয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির ফলে এমন ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর