বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্ক কিনতে আগ্রহ প্রকাশ ইলন মাস্কের

শনিবার একটি টুইটে তাঁর এই আগ্রহের কথা জানিয়েছেন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য ঝাঁপ বন্ধ হয়েছে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank)। আর এই ব্যাঙ্ক কিনে নিতে আগ্রহ প্রকাশ করলেন টুইটারের কর্ণধার ধনকুবের ইলন মাস্ক (Elon Musk )। শনিবার একটি টুইটে তাঁর এই আগ্রহের কথা জানিয়েছেন মাস্ক।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কিং নিয়ন্ত্রনকারী সংস্থা  মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্কটি (Silicon Valley Bank) বন্ধ করে দেয়। শুক্রবার ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। সেই আবহে রেজারের সিইও মিন-লিয়াং ট্যান (Min-Liang Tan) টুইট করেছেন টুইটারের মালিককে পরামর্শ দিয়ে এই ব্যাঙ্ক কিনে নেওয়ার জন্য। টুইটে তিনি লিখেছেন, ‘আমি মনে করি টুইটারের উচিত সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (SVB) কেনা এবং এটিকে একটি ডিজিটাল ব্যাঙ্কে পরিণত করা।’ আর এই টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের কর্ণধার ইলন মাস্ক। টুইটে তিনি পাল্টা লিখেছেন, ‘আমি এই ধারণার জন্য উন্মুক্ত।’ আর ইলন মাস্কের এমন জবাবের পর শুরু হয়েছে জোর চর্চা। টুইটারের মালিক কি সত্যি কিনে নেবেন আমেরিকার বন্ধ হয়ে যাওয়া ব্যাঙ্কটিকে? তা নিয়ে চর্চায় মেতেছে নেটাগরিকরা।

উল্লেখ্য ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) শুক্রবার ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নেওয়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। বড় ধরণের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকার ১৬তম বৃহত্তম ব্যাঙ্ক ছিল।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের