ডাবর কয়লা খনির কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,সালানপুর: ই.সি.এলের খনির উৎপাদন ও পরিবহন সহ দপ্তরের সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির(INTTUC)। বিক্ষোভকারিদের অভিযোগ, সময় মত খনি শ্রমিকদের মাসিক বেতন না হওয়া এবং শ্রমিকদের প্রোমোশন না দেওয়া,প্রতিমাসে ইনকাম ট্যাক্স না কেটে হঠাৎ করে এক মাসেই সমস্ত ট্যাক্স কেটে নেওয়ার ফলে বিপাকে পড়তে হচ্ছে খনির শ্রমিকদের।

ফলে দেখা যাচ্ছে কোন এক মাসে এসে শ্রমিকদের মাইনের টাকায় ট্যাক্স বা অন্যান্য বাবদ কেটে নেওয়া হচ্ছে।শ্রমিকরা হাতে পাচ্ছেন কেউ মাত্র দশ হাজার,কেউ মাত্র বিশ হাজার কেউ আবার তিরিশ হাজার।ফলে পরিবার চালানোর ক্ষেত্রে ওই সময়গুলিতে সমস্যায় পড়তে হচ্ছে খনি কর্মীদের। কর্তৃপক্ষের এই সিস্টেম বদলের দাবিতে এদিন ইসিএলের(ECL) সালানপুর এরিয়া ডাবর খনির সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা তলে থাকা খনি শ্রমিকরা।

এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দিনেশলাল শ্রীবাস্তব।তিনি এদিন শ্রমিকদের নিয়ে তাদের সমস্যা গুলি নিয়ে ডাবর খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।সেখানে তাদের সমস্যা গুলি তুলে ধরেন।সব দাবি শুনার পরে কর্তৃপক্ষ আশ্বাস দেন তাদের সমস্যা গুলি উচ্চতম আধিকারিক দের জানিয়ে সমাধান করা হবে।আর এই আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেওয়া হয়।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন