জগদ্দলে শ্রমিক নেতার বাড়িতে দুষ্কৃতিদের অতর্কিতে হামলা, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: নতুন করে ফের অশান্তির খবর সামনে এলো জগদ্দল থেকে। এক জুটমিল শ্রমিকের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। জগদ্দলের(Jagatdal) ৪ নম্বর জুট মিলের শ্রমিক সঞ্জয় যাদবের বাড়িতে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, গতকাল রাতে একদল দুষ্কৃতী এসে তৃণমূল কর্মী সঞ্জয় যাদবের বাড়িতে আচমকা ভাঙচুর চালায়।

তৎক্ষণাৎ তার বাড়ি থেকে তাকে খবর দেওয়া হলে তিনি জগদ্দল থানার পুলিশকে বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থল পৌছায় পুলিশও। তারপরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরাও। বিষয়টি নিয়ে সঞ্জয় যাদব বলেন, আমি সাংসদ এর সাথে তৃণমূল করি। কে বা কারা এই ভাঙচুরের ঘটনা ঘটালো সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোন নাম আমি জানতে পারি নি। তবে খোঁজ খবর নিয়ে ২ জনকে সনাক্ত করতে পেরেছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমার অনুমান বিগত বেশ কয়েকদিন আগে ভাটপাড়ায়(Bhatpara) এক ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমি ছিলাম।

সেই আক্রোশ থেকেই এই হামলা হতে পারে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে। তিনি বলেন, তার বেআইনি কার্যকলাপের জন্যই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আপাতত ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার(Jagatdal P.S.) পুলিশ। বাকি আরেক দুষ্কৃতির সন্ধান চালাচ্ছে পুলিশ।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের