দুরন্ত হল্যান্ড, লাইপজিগকে ৭-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের শেষ আটে ম্যান সিটি

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে জার্মানির ক্লাবটিকে ৭-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওয়ালার ছেলেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলমেশিন খ্যাত আরলিং হল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সে জার্মানির লাইজিগকে গোলের মালা পড়িয়ে চ্যাম্পিয়ান্স লিগের শেষ আটে পৌঁছল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। হল্যান্ড একাই করেছেন পাঁচটি গোল। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলে জিতল পেপ গার্দিওয়ালার ছেলেরা।

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল লাইপজিগ ও ম্যান সিটি। ফলে শেষ আটে পৌঁছনোর জন্য জয়ের প্রয়োজন ছিল দুই দলের। ইতিহাদ স্টেডিয়ামে সেই লক্ষ্যে নেমেছিল দুই দলের খেলোয়াড়রা। কিন্তু গোলমেশিনখ্যাত আরলিং হল্যান্ড একাই শেষ করে দিলেন প্রতিপক্ষকে। সিটির লাগাতার আক্রমণের মুখে পড়ে দিশেহারা হয়ে পরেন লাইপজিগের ফুটবলাররা। ২১ মিনিটে ডি বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে ম্যান সিটিকে পেনাল্টি উপহার দেন লাইপজিগের হেনরিখস। পেনাল্টি শটে গোল করতে ভুল করেননি হল্যান্ড। দু’মিনিটের মাথায় ফের প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন গোলমেশিন। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও একবার লাইপজিগের জাল কাঁপান তিনি। হ্যাটট্রিক করেন।

প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা ম্যান সিটির খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে কার্যত লাইপজিগকে নিয়ে ছেলেখেলা করেন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন ইকেই গুন্দোয়ান। ৫৩ মিনিটে জটলার ভিতরে বল পেয়ে প্রথমে লাইপজিগের জালে বল জড়াতে পারেননি হল্যান্ড। কিন্তু ফিরতি বলে গোল করে যান। চার মিনিট বাদে ফের লাইপজিগের জাল কাঁপান। আর সেই সঙ্গে ইতিহাস গড়ে লিওনেল মেসি ও লুইস আদ্রিয়ানোর সঙ্গে একই আসনে বসেন। চ্যাম্পিয়ান্স লিগের ইতিহাসে তিনজনই এক ম্যাচে পাঁচ গোল করার অনন্য কৃতিত্বের অধিকারী। ৬৩ মিনিটে গোলমেশিন হল্যান্ডকে তুলে নিয়ে হুলিয়ান আলভারেজকে নামান ম্যান সিটি কোচ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ইনজুরি টাইমে গোল করে ৭-০ করেন কেভিন ডি ব্রুনাইও।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি