মরুশহরে পাক-অজি দ্বৈরথের আগে দেখে নিন কারা এগিয়ে

দ্বিতীয় সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইতে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইতে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালের ইতিমধ্যেই পা রেখেছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় দলের পালা। পাক-অজি দ্বৈরথের মধ্যে জয়ী দল টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে কিউয়িদের মুখোমুখি হবে।

পাকিস্তানই হল একমাত্র দল যারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষচারে পা রেখেছে। গ্রুপ পর্বে বাবর আজম অ্যান্ড কোম্পানিকে থামাতে পারেনি কেউ। সব দলকে ফুঁ মেরে উড়িয়ে দিয়েছে তারা। তবে এবারের লড়াইটা একেবারে অন্যরকম। সেমিফাইনালের আসরে খেলবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া।

২০১০ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার মাইক হাসির শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে জয় ছিনিয়ে নিয়েছিল অজিরা। তাই এবার তার বদলা নেওয়া মোক্ষম সুযোগ থাকছে পাক দলের কাছে।

ব্যাটিং-বোলি থেকে শুরু করে সব দিকেই অনবদ্য ছন্দে রয়েছে ইমরান খানের দেশ। বাবর আজমের নেতৃত্বে এই পাক দল যেন একেবারে অশ্বমেধের ঘোড়া। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যে পতনের কারণ হতে পারে সেটা খুব ভালো করেই জানেন পাক ক্রিকেটাররা। তাই মহারণে নামার আগে সতর্ক থাকছে তারা।

অন্যদিকে, ২২ গজে যুদ্ধের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের রানে ফেরাটা অনেকটাই স্বস্তি দিয়েছে অজি টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি, ফর্মে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, স্টোইনিসরাও যেকোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। বোলিংয়ে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পারা বল হাতে জ্বলে উঠলে বড়সড় সমস্যায় পড়তে হবে পাক ব্যাটসম্যানদের। এবার দেখার বিষয় কারা বাজিমাত করে।

  

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন