উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ওই পড়ুয়া শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে (HS student) বাইকে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Examination) দ্বিতীয় দিনে পথ হারিয়ে দিশেহারা হয়ে যাওয়া এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি।

সকাল ১০টা থেকে শুরু উচ্চমাধ্যমিকের পরীক্ষা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আজিব আফাক নামের এক উচ্চ মাধ্যমিকের ছাত্র সকাল ১০টা ১০ নাগাদ স্ট্যান্ড রোড ও এমজি রোড মোড়ের কাছে দিশাহীন অবস্থায় ঘোরাঘুরি করছিল। তার পরনে রয়েছে স্কুলের ইউনিফর্ম। দৃশ্য দেখে এগিয়ে আসেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী। তার সঙ্গে কথা বলে সৌভিক চক্রবর্তী জানতে পারেন ওই পড়ুয়া শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র। নারায়ণপ্রসাদ বাবু লেন, কটন স্ট্রিটের শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে তার উচ্চমাধ্যমিকের সিট পড়েছে। কিন্তু সেই জায়গাটি বুঝতে পারছে না সে। রাস্তা গুলিয়ে গিয়েছে।

এরপর আর দেরি করেননি সৌভিক চক্রবর্তী। তিনি হাওড়া ব্রিজের সার্জেন্ট শুভজিৎ পালকে ডেকে পাঠান। তাঁর বাইকেই আজিবকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। কিন্তু পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর দেখা যায় ততক্ষণে ১০টা ২০ বেজে গিয়েছে। তবে, পুলিশের তরফে অনুরোধ করায় আজিবকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। উল্লেখ্য এর আগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন সৌভিক (Souvik Chakraborty)।

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

স্বামীর সঙ্গে বান্দ্রায় নতুন বাড়ি পরিদর্শনে দীপিকা, প্রকাশ্যে নায়িকার বেবি বাম্প, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন