চ্যাম্পিয়ান্স লিগে মুখোমুখি রিয়াল-চেলসি, বায়ার্ন-ম্যান সিটি

বাকি দুই ম্যাচে এ সি মিলানের মুখোমুখি হবে নাপোলি এবং ইন্টার মিলান ও বেনফিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ ও চেলসি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। বাকি দুই ম্যাচে এ সি মিলানের মুখোমুখি হবে নাপোলি এবং ইন্টার মিলান ও বেনফিকা।

আজ শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের জন্য ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মরসুমেও শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। চেলসিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল কার্লো আনচেলোত্তির ছেলেরা। আর এক ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেদের পিএসজি হারিয়ে শেষ আটের টিকিট জোগাড় করা বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। সবচেয়ে বিস্ময়ের হলো, ম্যান সিটির বর্তমান কোচ পেপ গুয়ার্দিওয়ালা এক সময়ে জার্মানির ক্লাবটির কোচ ছিলেন।

সেমিফাইনালে রিয়াল-চেলসি ম্যাচর বিজয়ী দলের প্রতিপক্ষ হচ্ছে বায়ার্ন-ম্যান সিটি ম্যাচে জয়ী দল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে এসি মিলান বনাম নাপোলি এবং ইন্টার মিলান বনাম বেনফিকার মধ্যে জয়ী দুই দল। আগামী ১১ ও ১২ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ৯ ও ১০ মে। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১৬ ও ১৭ মে। আগামী ১০ জুন ফাইনাল হবে তুরস্কের ইস্তান্বুল স্টেডিয়ামে। ড্র অনুযায়ী, ইতালির যে কোনও একটি ক্লাব এবারের চ্যাম্পিয়ান লিগের ফাইনালে খেলবে। কেননা, এসি মিলান, ইন্টার মিলান, নাপোলি ও বেনফিকা কোয়ার্টার ও সেমিফাইনালে নিজেদের মুখোমুখি হচ্ছে।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি