‘রাঙা বউ’ শ্যুটিং সেটে চড়া হচ্ছে ভূতের উপদ্রব, ফাঁস করলেন পাখি ওরফে শ্রুতি

সে নাকি মাঝেমাঝে জানান দেয় যে সে আছে! এক দিন আমরা গল্প করছিলাম। দেখলাম টেবিলে রাখা একটা জিনিস নিজের থেকেই সরে অন্য জায়গায় চলে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস খানেক আগেও শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রায় ১১ মাস পরে অভিনয়ের কামব্যাক করলেন টলিউডের মিষ্টি হিরোইন শ্রুতি দাস। স্টার জলসার ‘দেশের মাটি’-র পর দীর্ঘদিন বিরতিতে ছিলেন তিনি। কেরিয়ারের শুরু যে নায়কের হাত ধরে হয়েছিল অর্থাৎ গৌরব রায়চৌধুরী, তাঁর সঙ্গেই জুটি বেঁধেছেন শ্রুতি। তবে তাঁর কালো গায়ের রঙ অলওয়েজ গসিপের কেন্দ্রে থাকে। যাই হোক, সম্প্রতি শ্রুতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানালেন। তাঁর কথায়, ‘রাঙা বউ’-এর শুটিং সেটে নাকি ভূতের উপদ্রব রয়েছে। যদিও বিনোদন ইন্ডাস্ট্রিতে এই ধরণের ঘটনা প্রথম নয়। প্রায়শই এই ধরণের ঘটনা সংবাদে উঠে আসে। দেখতে দেখতে রাঙা বউয়ের বয়স কয়েক মাস হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই পাখি ওরফে শ্রুতি দাস আর কুশ ওরফে গৌরব রায়চৌধুরীর রসায়ন দর্শকরা ভালবেসে ফেলেছেন, টিআরপিতেও তাঁদের অবস্থান ভালই। কলাকুশলীদের কথায় হই হই করে প্রতিদিন শুটিং করেন তাঁরা। মেকআপ রুমেই মাদুর পেতে চলে খাওয়াদাওয়া। কিন্তু এর মধ্যে ভূত কোথা থেকে এলো? শুটিংয়ের ব্যস্ততার মাঝেই সাক্ষাৎকারে ভুতুড়ে কাণ্ডের ঘটনার উল্লেখ করলেন শ্রুতি।

জানালেন, “আগেও ত্রিনয়নীর সময় শুনতাম এখানে কিছু আছে। কিন্তু তখন উপলব্ধি করিনি। তবে এ বার বুঝতে পারলাম। শুনেছি, বহু বছর আগে এখানে একজন অল্পবয়সি মেয়ে মারা গিয়েছিল। সে নাকি মাঝেমাঝে জানান দেয় যে সে আছে! এক দিন আমরা গল্প করছিলাম। দেখলাম টেবিলে রাখা একটা জিনিস নিজের থেকেই সরে অন্য জায়গায় চলে গিয়েছে! তখনই বুঝলাম কিছু সত্যিই রয়েছে।” তবে শ্রুতির কথাগুলি একেবারেই অস্বীকার করেছেন গৌরব। তাঁর কথায়, এখনও ভূত নজরে পড়েনি তাঁর।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়