বিজেপি-বিরোধী সাংসদদের হট্টগোলে লোকসভা-রাজ্যসভার অধিবেশন স্থগিত

সভা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে কাজকর্ম মুলতুবি রাখতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি ও বিরোধী সাংসদদের হট্টগোলে সোমবার শুরু হতে না হতেই লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত হয়ে গেল। যুযুধান দুই শিবির যে রণংদেহী মনোভাব দেখিয়ে চলছে তাতে দুপুর দুটোর পরেও সংসাদের দুই কক্ষের অধিবেশন নির্বিঘ্নে চালানো যাবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে।

গত কয়েকদিন ধরেই ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্র নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধির ক্ষমার দাবিতে লোকসভা এবং রাজ্যসভায় লাগাতার দাবি জানিয়ে চলেছেন বিজেপি সাংসদরা। পাল্টা আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সুর চড়িয়েছেনকংগ্রেস সহ বিরোধী শিবিরের সাংসদরাও। যার ফলে দফায় দফায় রাজ্যসভা ও লোকসভার কাজকর্ম স্থগিত রাখতে হচ্ছে। সংসদের দুই কক্ষে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটাতে সরকার পক্ষের তরফে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

এদিন সকাল এগারোটা নাগাদ লোকসভা শুরু হতেই ফের আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে শ্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। পাল্টা বিজেটপি সাংসদরাও রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে শ্লোগান দেন। অধ্যক্ষ ওম বিড়লা দুই পক্ষের সামসদদের কাছেই সভার কাজ নির্বিঘ্নে চালাতে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু কোনও শিবিরই তাতে কর্ণপাত করেনি।ফলে সভা শুরুর মিনিট চারেকের মধ্যেই দুপুর দুটো পর্যন্ত লোকসভা স্থগিত রাখার কথা জানিয়ে আসন ত্যাগ করেন। রাজ্যসভাতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। চেয়ারম্যান জগদীপ ধনকর যুযুধান দুই শিবিরের সাংসদদের শ্লোগান-পাল্টা শ্লোগানের মধ্যে সভার কাজ মুলতুবি রাখার কথা ঘোষণা করেন।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা