মেসিদের প্রাক্তন কোচ সাম্পাওলিকে তাড়িয়ে দিল সেভিয়া

লা লিগায় হেতাফের কাছে ২-০ গোলে হারের পরেই প্রাক্তন আর্জেন্টিনা কোচকে তাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় কোচের পদ থেকে হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করল স্প্যানিশ ক্লাব সেভিয়ার কর্তৃপক্ষ। লা লিগায় হেতাফের কাছে ২-০ গোলে হারের পরেই প্রাক্তন আর্জেন্টিনা কোচকে তাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরেই সাম্পাওলিকে কোচ হিসেবে নিয়োগ করেছিল সেভিয়া কর্তৃপক্ষ। ইউরোপা লিগে ভালো খেললেও স্পেনের ঘরোয়া লিগে শোচনীয় দশা সেভিয়ার। ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগায় ১৪তম স্থানে রয়েছে ক্লাবটি। সাম্পাওলির মতো নামী কোচকে এনেও প্রত্যাশিত ফল না মেলায় শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন সেভিয়ার শীর্ষ কর্তারা। যদিও সাম্পাওলির পরিবর্তে কার কাঁধে দলকে কোচিং করানোর দায়িত্ব তুলে দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি স্প্যানিশ ক্লাবটি।

দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত হোর্হে সাম্পাওলি। গত অক্টোবরে সেভিয়ার কোচ হিসেবে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইর কোচ ছিলেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন। লিওনেল মেসিদের কোচ হিসেবে অবশ্য তেমন দাগ কাটতে পারেননি তিনি। শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেসিদের। বিশ্বকাপের পরেই আর্জেন্টিনার কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি