রবিবার হাওড়া কর্ড লাইনে বন্ধ সব লোকাল ট্রেন

শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ট্রেনগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য রবিবার হাওড়া (Howrah) কর্ড লাইনে সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হল। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ট্রেনগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে রবিবারই একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা থাকায় ২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বেলানগর স্টেশনে কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার, ২৬ মার্চ কোনও লোকাল ট্রেন চলবে না। তবে ওইদিন পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন কৌশিক মিত্র।

দুই জোড়া স্পেশাল ট্রেনের সময় সূচি পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন সেই সূচি। বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছাবে সকাল ১০ টা ১৫ মিনিটে।বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): বর্ধমান থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ১১ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

আবার হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বর্ধমানে পৌঁছাবে বিকেল ৪ টে ৫০ মিনিটে। হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): হাওড়া থেকে দুপুর ৩ টে ৩৫ মিনিটে ছেড়ে বর্ধমান পৌঁছাবে বিকেল ৫ টা ৪০ মিনিটে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?