পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু দুই মহিলার

সচেতনতা প্রচার করতে বন দফতরের (Forest Department) তরফে রবিবার সকাল থেকে মাইকিং শুরু করা হয়েছে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এলাকায় শনিবার রাতে এবং মুড়াকাটা এলাকায় রবিবার সকালে হাতির হামলায় (Elephant Attack) দুই মহিলার (Two Woman) মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকায় শিলা ঘোড়ই  নামের এক বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছাড় মারে একটি দাঁতাল। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো, এদিন সকালেও ওই বৃদ্ধা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় আচককা একটি হাতি তাঁর সামনে চলে আসে। পালিয়ে যাওয়ার আগেই তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়। অন্যদিকে শনিবার রাত একটা নাগাদ একটি হাতি খড়্গপুরের খেমাশুলি গ্রামে ঢুকে পড়ে। ঘুরতে ঘুরতে দাঁতালটি একটি বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে সেই সময় হাতির সামনে পড়ে যান বছর পঞ্চাশের ললিতা মাহাতো। এরপর শুঁড়ে পেঁচিয়ে ওই মহিলাকে তুলে আছাড় মারে। অভিঘাতে মৃত্যু হয় ললিতার।

উল্লেখ্য এর আগেও হাতির হানায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে ঝাড়গ্রামে (Jhargram) হাতির হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। দাঁতালের তাণ্ডবে ভেঙেছে ২১টি বাড়ি। হাতির তাণ্ডবে একের পর এক এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। যদিও সচেতনতা প্রচার করতে বন দফতরের (Forest Department) তরফে রবিবার সকাল থেকে মাইকিং শুরু করা হয়েছে । জঙ্গলে মহুল কুড়ানো ও কাঠ সংগ্রহ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন