Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার বিল স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে আছড়ে পড়েছিল বিক্ষোভের ঢেউ। কার্যত অচল হওয়ার মুখে দাঁড়িয়েছিল দেশ। সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে কূটনীতিবিদরা সামিল হয়েছিলেন ধর্মঘটে। গ পরিস্থিতি বেগতিক দেখে প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল সংসদের আগামী অধিবেশন পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আর ওই ঘোষণার পরেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দেশের বড় শ্রমিক সংগৃটনগুলি।

বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন বিল এনে দেশের সর্বোচ্চ আদালতের রায় বদলে দেওয়ার অধিকার সংসদের হাতে তুলে দিতে চেয়েছিলেন।ওই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছিল। বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিলের বিরোধিতা করায় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তাতে পরিস্তিতি আরও জটিল হয়ে ওঠে।

শেষ পর্যন্ত সোমবার সকালেই প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সংসদের অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রীকে। আর ওই নির্দেশের পরেই তড়িঘড়ি বিচার বিভাগ সংক্রান্ত বিল স্থগিত রাখার কথা ঘোষণা করেন নেতানিয়াহু। যদিও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা।

 

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি