‘ইডি সিবিআই মিথ্যে মামলা করলে ‘এক ডাকে অভিষেকে’ ফোন করুন’: অভিষেক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস-সহ দেশের ১৪টি বিরোধী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস-সহ দেশের ১৪টি বিরোধী দল। বুধবার কলকাতার শহিদ মিনারের পাদদেশে জনসভা থেকে ফের একবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জনসভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘ইডি সিবিআই মিথ্যে মামলা করলে ‘এক ডাকে অভিষেকে’ ফোন করুন’।

বুধবারের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ। পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দোষীদের সাজা হোক। আমরা ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছি। মন্ত্রিসভা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম কী বলছে, বিরোধীরা কী করছে তাতে প্রভাবিত না হওয়ার জন্য দলের ছাত্রযুবদের বলেন অভিষেক।

উল্লেখ্য কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বুধবার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেই ধর্না চলবে। এদিনই তৃমণমূলের ছাত্র যুবদের ডাকে শহীদ মিনার চত্বরে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের