জয়পুরের সিরিয়াল বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ফাঁসির চার আসামি

২০১৮ সালের ১৩ মে জয়পুরে ধারাবাহিক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ১৫ বছর আগে জয়পুরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় ফাঁসির সাজা পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দিল রাজস্থান হাইকোর্ট। বুধবার বিচারপতি পঙ্কজ ভাণ্ডারী ও বিচারপতি সমীর জৈনের ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছে। শুধু ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামিই নয়, মামলায় বিভিন্ন সাজাপ্রাপ্ত বাকিদেরও নির্দোষ হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল জয়পুরের মাটি। শহরের মানক চক খান্ডা, চাঁদপোল গেট, বড় চৌমাথা, ছোট চৌমাথা, ত্রিপোলিয়া গেট, জাভেরি বাজার ও সাঙ্গানেরি গেটে একের পর এক বিস্ফোরণ ঘটেছিল। ওই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৭১ জন। গুরুতর জখম হয়েছিলেন আরও ১৮৫ জন। রামচন্দ্র মন্দিরের কাছ থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছিল পুলিশ।

ঘটনার পরেই পুলিশের সন্ত্রাস দমন বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। গত ২০১৯ সালের ২০ ডিসেম্বর নিম্ন আদালত সারওয়ার আজমি, মহম্মদ সাইফ, সাইফুর রহমান ও সলমান নামে চার মুসলিম যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন চার যুবকই। তাঁদের আইনজীবী অভিযোগ করেন, ‘মুসলিম হওয়ার কারণেই চার জনকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর