মমতার ধর্নামঞ্চে যোগ দিল যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশ

গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে মমতার হাত শক্ত করতে এদিন ধর্না মঞ্চে যোগ দেয় ছাত্র ছাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু দিনের জন্য রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্র সরকারের বঞ্চনা এবং অপশাসনের বিরুদ্ধে তাঁর এই ধর্না অবস্থান। বৃহস্পতিবার ধর্নার দ্বিতীয় দিনে তৃণমূল সুপ্রিমোর ধর্নামঞ্চে যোগ দিল যাদবপুর, প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে মমতার হাত শক্ত করতে এদিন ধর্না মঞ্চে যোগ দেয় ছাত্র ছাত্রীরা।

এদিন ছাত্রছাত্রীরা নিজেদের গানের মাধ্যমে সুর চড়ায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের সঙ্গে গানে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়ও।  বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু বসুর মতো নেতারাও এদিন ধর্নামঞ্চে উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত বুধবার থেকে এই ধর্নামঞ্চ শুরু হয়েছে কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে। ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন মমতা। ২০২৪ সালে দেশকে অপশাসনের হাত থেকে মুক্ত করতে দেশের সমস্ত বিরোধী দলকে এক হয়ে ‘ওয়ান ইসটু ওয়ান’ লড়াইয়ের আহ্বান জানিয়েছে তিনি। একই সঙ্গে বাংলার বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের পাওনা টাকা না দিলে তিনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধর্না দেওয়ার ক্ষমতা রাখেন বলেও জানিয়েছেন।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস