আইপিএল-এর জন্য ছাড় দেওয়া হল না সাকিব ও লিটনকে

আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে হতে সাকিব ও লিটনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL) এর ম্যাচে খেলার জন্য ছাড় দেওয়া হল না সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসকে (Liton Das)। আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ (Bangladesh)। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে রাখা হয়েছে এই দুই ক্রিকেটারকে। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আপাতত বাইশ গজে নামতে পারবেন না তাঁরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যে ১৪ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।

অন্যদিকে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। চোটের কারণে ভারত সিরিজে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা টেস্টে সব সময় নুরুল হাসানকে বিবেচনা করি। এবার ঘরের মাঠে খেলা, তাই সংখ্যাটা বড় করার প্রয়োজন হয়নি। এই জন্যই আমরা ১৪ জনের দল দিয়েছি। নিয়মিতরাও চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে।’

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার