এক সপ্তাহের জন্য স্থগিত কেরল ব্লাস্টার্সের শাস্তি

শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হওয়া আইএসএল-এর প্লে অফের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে খেলার মাঝপথে টিম তুলে নেওয়ায় কেরল ব্লাস্টার্স এবং দলটির কোচ ইভান ভুকোমানভিচকে দেওয়া শাস্তি এক সপ্তাহের জন্য স্থগিত রাখল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কেরল ব্লাস্টার্সকে আপিল করার জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। ওই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে না কেরলের দলটি এবং কোচকে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলল ক্লাবটির।

আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঝপথে দল তুলে নেওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিস্বরূপ কেরল ব্লাস্টার্সকে ৪ কোটি টাকা জরিমানা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি। তাতে বলা হয়, ক্ষমা না চাইলে আরও ২ কোটি টাকা জরিমানা গুনতে হবে। শাস্তির মুখে পড়েন দলের কোচ ইভান ভুকোমানভিচও। ৫ লক্ষ‌‌ টাকা জরিমানার সঙ্গে ১০টি ম্যাচে সাসপেন্ড করা হয় তাঁকে। শনিবার ফেডারেশনের বৈঠকে কেরলের দলকে দেওয়া শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান কার্যকরী সমিতির সদস্যরা। ফেডারেশনের সংবিধানের ৯.১.৬. অনুচ্ছেদে থাকা শাস্তির কথাও উল্লেখ করেন তারা। ফেডারেশন কর্তারা এরপর সিদ্ধান্ত নেন কেরল ব্লাস্টার্স‌ এবং ওই দলের কোচ শাস্তির বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাঁরা এক সপ্তাহ পাবেন।


উল্লেখ্য, ভারতীয় ফুটবলের ইতিহাসের এইরকম খেলার মাঝে টিম তুলে নেওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে জাতীয় লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে দল তুলে নিয়েছিল মোহনবাগান। সেই সময় হরমনজিৎ সিং খাবরার করা গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। কিন্তু আচমকা ওডাফা রেড কার্ড দেখা মাত্রই উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। ইঁটের আঘাতে আহত হন তৎকালীন মোহনবাগান খেলোয়াড় রহিম নবি। ঘটনায় মোহনবাগানকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান