চুক্তিভিত্তিক পদে ১০৮০ জন যোগ প্রশিক্ষক নিচ্ছে মমতার সরকার

বাংলার ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মোট ১০৮০জন যোগ প্রশিক্ষক নিতে চলেছে। এদের মধ্যে অর্ধেকই মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক এবং Group-C ও Group-D পদে নিয়োগ ঘিরে যখন বড়সড় দুর্নীতি আমজনতার ঘুম কেড়ে নিয়েছে ঠিক সেই আবহেই চুক্তিভিত্তিক(Contractual) ১০৮০জন শিক্ষক নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তবে এই শিক্ষকেরা স্কুলে স্কুলে গিয়ে কাউকে পড়াবেন না। তাঁরা রাজ্যের আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগ শিক্ষা দেবেন। প্রতিটি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের(Aayush Susastha Kendra) জন্য ১জন করে পুরুষ ও মহিলা যোগ প্রশিক্ষক(Yoga Teacher) নেওয়া হবে। কলকাতার পাশাপাশি নিয়োগ হবে জেলায় জেলায়ও। তবে এই পদে নিয়োগের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের বেতনক্রমের(Salary Scale) ফারাক ঘিরে কিছুটা হলেও বিতর্ক ছড়িয়েছে।

আরও পড়ুন বুথে বুথে শুরু দুয়ারে সরকার, থাকছে Complain Box

রাজ্যজুড়ে সমস্ত আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য চুক্তিভিত্তিতে ১০৮০ জন যোগ প্রশিক্ষক নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্যদফতর ইতিমধ্যেই এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলায় এখন কলকাতা ও জেলা মিলিয়ে মোট ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। প্রতিটির জন্য একজন করে পুরুষ ও মহিলা যোগ প্রশিক্ষক নেওয়া হবে। এই নিয়োগের জন্য প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। জেলাশাসক ছাড়াও সেখানে আছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা আয়ূষ আধিকারিক, যোগ কাউন্সিলের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের আয়ূষ চিকিৎসক।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর হাত ধরে ৭৩৫ কোটি টাকার প্রকল্পের পাচ্ছে পূর্ব মেদিনীপুর

সূত্রের খবর, এক বছরের চুক্তিতে এই নিয়োগ করা হবে। পুরুষ যোগ প্রশিক্ষক পাবেন মাসে ৮ হাজার টাকা এবং মহিলা যোগ প্রশিক্ষক পাবেন্ন মাসে ৫ হাজার টাকা। আর এখানেই বিতর্ক বেঁধেছে। একই পদে নিয়োগ, কিন্তু পুরুষ ও মহিলার বেতনে কেন ফারাক। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। অথচ তাঁর সরকারের ক্ষেত্রেই কিনা মহিলাদের প্রতি বৈষম্য!

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’