সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুরাত আদালতে রাহুল, সঙ্গে যাচ্ছেন তিন মুখ্যমন্ত্রী

গত ২৩ মার্চ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাত আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, সুরাত: মোদি পদবি মন্তব্যের জেরে সুরাতের নিম্ন আদালতের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সোমবার সুরাত সেশন কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাহুল গান্ধি। আদালতে সশরীরে উপস্থিত থাকতে সকালেই দিল্লি থকে সুরাতের উদ্দেশে রওনা হবেন তিনি। দলের প্রাক্তন সভাপতির সঙ্গে যাচ্ছেন তিন কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখো। রাহুলের সঙ্গী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও। যদিও রাজীব তনয়ের আইনি লড়াইয়ের সেনাপতি হিসেবে কে আদালতে সওয়াল করবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত ২৩ মার্চ মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন সুরাতের এক আদালতের বিচারক এস এস বর্মা। যদিও ওই সাজা ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি ও প্রথিতযশা আইনজীবীরা। উচ্চ আদালতে ওই রায় ধোঁপে টিঁকবে না বলেও জানিয়েছেন তাঁরা। সাজা ঘোষণার পরের দিন ২৪ মার্চই নজিরবিহীন ত‍ৎপরতায় রাহুলের সাংসদপদ খারিজ করে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এমনকী সাংসদ হিসেবে পাওয়া ১২ নম্বর তুঘলক লেনের বাংলো থেকে উচ্ছেদের নোটিশও ধরানো হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে।

সূত্রের খবর, আজ সুরাতের সেশন কোর্টে নিম্ন আদালতের সাজা খারিজের আর্জি জানানোর পাশাপাশি নিয়মিত জামিনেরও আর্জি জানাবেন রাহুল গান্ধি। সেশন কোর্ট যদি সাজা ঘোষণার ওপরে স্থগিতাদেশ না দেয় তাহলে সঙ্গে সঙ্গেই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। তার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি করা হয়েছে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা