নীল ছবির নায়িকাকে ঘুষ মামলায় আজ ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ ট্রাম্পের

গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার দায়ে আগেই অভিযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় আজ মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে হাজিরা দেওয়ার জন্য ফ্লোরিডা ছেড়ে ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন রিপাবলিকান নেতা। রাতে ট্রাম্প টাওয়ারেই কাটাবেন। দুপুরে হাজিরা (ভারতীয় সময় রাত পৌনে বারোটা নাগাদ) দেবেন ম্যানহাটন আদালতে।

গত বৃহস্পতিবারই নীল ছবির নায়িকা ও বিখ্যাত স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য অনৈতিকভাবে ঘুষ দেওয়ার অপরাধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিল ম্যানহাটনের অ্যাটর্নি কার্যালয়। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। যদিও ট্রাম্পের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তাঁকে ফাঁসানো হয়েছে। যে কোনও বিচারের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এপি’ জানিয়েছে, আজ ম্যানহাটন আদালতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দুই হাতের দশ আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি তাঁর মুখ মণ্ডলের ছবি তোলা হবে। গ্রেফতারের কোনও সম্ভাবনাই নেই। আদালতে হাজিরা দেওয়ার পরে সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। ম্যানহাটনের গ্র্যান্ড জুরির অভিযোগপত্রে  নির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়েছে কিনা, তা জানা যায়নি। মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার