মহারাষ্ট্রে একদিনেই করোনার সংক্রমণ ১৮৬ শতাংশ বৃদ্ধি, মৃত্যু চার জনের

গত সাতদিনে মরাঠা-ভূমে ১১ জনের প্রাণ কাড়ল মারণ ভাইরাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রে ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। তার মধ্যে রাজধানী তথা দেশের বাণিজ্যনগরী মুম্বইতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। আর প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। এ নিয়ে গত সাতদিনে মরাঠা-ভূমে ১১ জনের প্রাণ কাড়ল মারণ ভাইরাস।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পরিস্থিতির ওপরে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে। নমুনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি শনাক্তদের ওপরে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ৭১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও চার জন। মৃতদের মধ্যে দুইজন সাতারা, একজন পুণে ও একজন রত্মগিরির বাসিন্দা। এ নিয়ে আক্রান্তের তুলনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল এক দশমিক ৮২ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৩ হাজার ৭৯২ জন। এক সপ্তাহে অ্যাকটিভ কেস বেড়েছে ৬২ শতাংশ।’

রাজ্যের ছয় জেলা শোলাপুর, সাঙ্গিল, কোলাপুর, সিন্ধুদুর্গ, পুণে ও সাতারায় সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত। করোনার প্রকোপ রুখতে কতটা প্রস্তুত রাজ্যের স্বাস্থ্য দফতর তা খতিয়ে দেখতে আগামী ১৩ ও ১৪ এপ্রিল বিশেষ মহড়া চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!