মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার ‘পেয়ারের সুবাস’, টানা ২০ দিনের শিডিউল অভিনেত্রীর

শুধু বাংলাদেশ নয়, মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে অভিনেত্রী জয়া আহসানের একাধিক বিদেশে ছবি। কিছুদিন আগেই পয়লা বৈশাখ উপলক্ষে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ক্যালেন্ডার ফটোশ্যুট করেছেন। তাঁদের যৌথ সহযোগীতায় ক্যালেন্ডার শুট একেবারে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন তাঁরা। বয়স যে শুধুমাত্র সংখ্যা, তা একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিলেন অভিনেত্রীরা।

যাই হোক, এই মুহূর্তে জয়া আহসান, ঢাকা ছেড়ে জাপানে পাড়ি দিয়েছেন। এই ছবিই এখন তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কিন্তু কেন তিনি সেখানে গিয়েছেন? আসলে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‌’পেয়ারার সুবাস’।

সেখানেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও রয়েছেন, অভিনেতা তারিক আনাম খান ও আহমেদ রুবেল। শুধু বাংলাদেশ নয়, মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে রয়েছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানি সিনেমা। আগামী ২০ এপ্রিল থেকে শুরু এই উৎসব, শেষ ২৭ এপ্রিল। গত বছর মস্কো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল বাংলাদেশের ছবি ‘আদিম’। এবার জয়ার পেয়ারের সুবাস ফিল্ম প্রদর্শন হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাই জাপানে গিয়েছেন নায়িকা। টানা ২০ দিনের শিডিউল। ইতিমধ্যেই জাপানের একাধিক জায়গায় ঘুরে নিয়েছেন ‘বিসর্জন’ ছবির নায়িকা। ইতিমধ্যেই জাপানের বিখ্যাত মুল স্তম্ভ হিরো ইমাম নাগাসাকি, ঘুরে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিগুলিও সোশ্যাল মিডিয়ায় বেশ দাপিয়ে বেড়াচ্ছে। 

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার