ডি মারিয়ার গোলে উরুগুরুকে হারাল আর্জেন্টিনা

সারা ম্যাচে চেষ্টা করেও আর গোল পরিশোধ করতে পারল না সুয়ারেজ, গোডিনরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘরের মাঠে খেলা শুরুর ৭ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ল উরুগুয়ে। তারপর সারা ম্যাচে চেষ্টা করেও আর গোল পরিশোধ করতে পারল না সুয়ারেজ, গোডিনরা। যার ফলের পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল তাদের। বারংবার চেষ্টা করেও কখনও আর্জেন্টিনার জমাট রক্ষণ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য বল জালে জড়াতে পারেননি ওস্কার তাবারেজের শিষ্যরা। ফলে ম্যাচ জিতে কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র কার্যত পেয়ে গেল লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজরা।

ম্যাচের সপ্তম মিনিটে দিবালার বাড়ানো পাস থেকে দুর্দান্ত একটি শটে বল উরুগুয়ের জালে জড়িয়ে দেন ডি মারিয়া। যার ফলে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় গতবারের কোপা চ্যাম্পিয়নরা। আর এই গোলের ওপর ভর করেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ জিতে নেয় তারা।

এদিন শুরু থেকে ছিলেন না মেসি। ম্যাচের ৭৬ মিনিটে মাঠে নেমে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে আর ব্যবধান বাড়াতে পারেননি তিনি। তবে জানা গিয়েছে যে, দলের কোচ স্কালোনি এলএম টেনকে বিশ্রামেই রাখতে চেয়েছিলেন। কারণ, সম্প্রতি পিএসজি-র হয়ে খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন মেসি।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে গ্রুপের দ্বিতীয়স্থানেই রইল আর্জেন্টিনা। আর সমসংখ্যক ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পয়েন্ট ৩৪।   

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন