বাংলাদেশে কেন একদিন আগেই পালিত হয় পয়লা বৈশাখ?

১৯৫২ সালে ভারতীয় বিজ্ঞানী মেঘনাদ সাহা পঞ্জিকা সংস্কারের দায়িত্ব পেয়েছিলেন ভারতে (বাংলাদেশ সহ ভারত)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পরেই পয়লা বৈশাখ (POILA BOISHAKH)। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি। কিন্তু একদিন এগিয়ে এবং পিছিয়ে। এর কারণ জানেন?

বাংলাদেশে দিনটি পালিত হয় ১৪ এপ্রিল। আর পশ্চিমবঙ্গে দিনটি পালিত হয় ১৫ এপ্রিল। দিনটি পয়লা বৈশাখ। আগে অবশ্য বাংলায় পয়লা বৈশাখ মানেই ছিল ১৫ এপ্রিল। তবে কেন এই পার্থক্য?

কারণ, ১৯৫২ সালে ভারতীয় বিজ্ঞানী মেঘনাদ সাহা পঞ্জিকা সংস্কারের দায়িত্ব পেয়েছিলেন ভারতে (বাংলাদেশ সহ ভারত)। সেই পঞ্জিকা অনুসারে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। এই সংস্কার কার্যকর হয়নি বাংলায়। পরে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) ১৯৬৬ সালে ড. মহম্মদ শাহিদুল্লাহ ও তাঁর কমিটি সমর্থন করে মেঘ্নাদ সাহা’র পঞ্জিকাকেই। ১৯৮৭ সালে ১৪ এপ্রিলকেই শাহিদুল্লাহ (বাংলা অ্যাকাডেমির পঞ্জিকা সংস্কার কমিটির প্রধান) –র দাবিকে মান্যতা দেয় বাংলাদেশ সরকার। তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন হুসেন মোহম্মদ এরশাদ। তবে পশ্চিমবঙ্গ দেয়নি মান্যতা।

শাহিদুল্লাহ কমিটিতে ঠিক হয়েছিল, বাংলা বর্ষপঞ্জির বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত প্রতি মাস ৩১ দিনে। আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত প্রতি মাস ৩০ দিনে। গ্রেগরিয় বর্ষপঞ্জি অনুসারে যে লিপইয়ারে বাংলা বছরের ফাল্গুন মাস পড়বে সেই বছর বাংলা বছরের অধিবর্ষ। ওই বছর ফাল্গুন মাস হবে ৩১ দিনে। সেই সঙ্গে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম মেনে রাত ১২টায় তারিখ পরিবর্তন হবে। – যা ছিল মেঘনাদ সাহার প্রস্তাব।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’