এক ভারতীয় চিকিৎসকই আইসিইউতে থাকা রিজওয়ানের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন

আইসিইউ থেকেই সোজা মাঠে নেমেছিলেন এই পাক ক্রিকেটার রিজওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগের দু’দিন আইসিইউতে বসেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক এবং ওপেনার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। আর সেখান থেকেই সোজা মাঠে নেমেছিলেন এই পাক ক্রিকেটার। আর সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তাঁর খেলা দেখে বোঝাই যায়নি যে তিনি হাসপাতাল থেকে উঠে এসেছেন। ওপেনে ব্যাট করতে এসে ৫২ বলে ৬৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন রিজওয়ান। যার জন্য গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে কুর্ণিশ জানিয়েছে।

কিন্তু আইসিইউ থেকে পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মাঠে নামার নেপথ্যে ছিল এক ভারতীয় চিকিৎসকের হাত। যার নাম হল শাহি সাইনালাবদিন। যিনি দ্রুত রিজওয়ানকে সুস্থ করে তুলেছেন। কারণ, এই পাক ক্রিকেটার মাঠে নামার জন্য ব্যাকুল হয়েছিলেন।

চিকিৎসক সাইনালাবদিন জানিয়েছেন, ‘রিজওয়ান নিজের দেশের হয়ে সেমিফাইনালে খেলতে নামার পাগল ছিল। ও খুবই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। আমি চেষ্টা করেছিলাম ঠিকই। তবে ওর নিজের সেরে ওঠার ইচ্ছা প্রবল ছিল। আমি তো ওকে দেখে রীতিমতো অবাক হয়েছি। ও সবসময় বলতো আমাকে দলের সঙ্গে থাকতে হবে, খেলতে হবে।’ সেমিফাইনালের দিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রিজওয়ান।  

    

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন