সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদি সরকারকে খোঁচা বাংলাদেশের তথ্যমন্ত্রীর

ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি ভারতের তুলনায় বাংলাদেশের সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আর সেই দাবি করতে গিয়ে মোদি সরকারকে খোঁচাও দিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের তথ্যমন্ত্রীর কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করার কারণে বিবিসির কার্যালয়ে কয়েকদিন ধরে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। আমাদের দেশে কোনও পত্রিকা অফিসে তো কর হানা হয়নি।’ দেশের বর্তমান সরকারকে যেখানে মোদি সরকারের হাতের পুতুল হিসেবে আখ্যা দিয়ে চলছেন বিরোধী দলের নেতারা, সেখানে সংবাদমাধ্যমের অধিকার নিয়ে মোদি সরকারকে খোঁচা দেওয়া নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত কয়েকদিন ধরেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সংবাদমাধ্যমের একাংশ। যেভাবে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনও। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কমিশনও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ঘরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়ার পরে এদিন সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আর এ ক্ষেত্রে তিনি একাধিকবার পড়শি ভারতে মোদি জমানায় সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের বিষয়টি তুলে ধরেছেন। তথ্য প্রতিমন্ত্রীর কথায়, ‘ভারতে তথ্য অধিদপ্তরকে ফ্যাক্টচেকের ক্ষমতা দেওয়া হয়েছে। কোন সংবাদ সঠিক, কোনটি সঠিক না, সেটি তারা পরীক্ষা করবে, এ ধরনের সংবাদ যদি কেউ পোস্ট করে, তাহলে সেই দায়দায়িত্ব সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে যখন বলা হবে, এই সংবাদটি সঠিক না, সেটি তাদের নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। সরিয়ে না নিলে সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখনও পর্যন্ত এমন কোনও পদক্ষেপ নিইনি। তার মানে এই যে, আমাদের দেশের গণমাধ্যম পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করে।’

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর