বাঁকুড়ায় অভিষেকের সভায় টার্গেট ১ লক্ষ জমায়েত

দর্শক ও শ্রোতাদের জন্য সভাস্থলের প্যান্ডেল জুড়ে থাকছে ফ্যানের ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন সামনেই। তার আগে নির্বাচনী প্রচারে বাঁকুড়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। আগামী বুধবার বাঁকুড়া জেলার ওন্দা’র স্টেডিয়ামে দলীয় সভা থেকে বক্তব্য রাখবেন তিনি। সেখান থেকেই দেবেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের বার্তা।

সবুজ শিবির সূত্রে খবর, টার্গেট নেওয়া হয়েছে ১ লক্ষ জমায়েতের। দলের দাবি, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মিলে ‘যুবরাজ’- এর সভায় আসবেন প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ। উল্লেখ্য, গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে এই এলাকার পর্যবেক্ষক ছিলেন অভিষেক। সেই সময়ে সবকটি পঞ্চায়েত সমিতি এসেছিল জোড়াফুলের দখলে। বেশিরভাগ পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় তৃণমূল।

নির্বাচনী প্রচার সভা হলেও ওন্দার এই মঞ্চ তৈরি হয়েছে, রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ সভা-নামে। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল জানাচ্ছে, প্রচুর ছোট গাড়ি, ট্রাক ও বাসের ব্যবস্থা করা হয়েছে। বাস থাকছে ৮০০টি। গরমকালে সভা, তাই দর্শক ও শ্রোতাদের জন্য সভাস্থলের প্যান্ডেল জুড়ে থাকছে ফ্যানের ব্যবস্থা।

প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে ওন্দা আসবেন অভিষেক। অস্থায়ী হ্যালিপ্যাড করা হয়েছে ওন্দা বিডিও অফিস সংলগ্ন মাঠে। সভা সেরে আবার কপ্টারে করে ফিরবেন কলকাতা। নিরাপত্তা করা হয়েছে জোরদার।   

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি