ঢাকায় ভারতীয় হাইকমিশনারের ইফতারে সামিল বিএনপি নেতারা

মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ওই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনা উড়িয়ে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতারে যোগ দিলেন প্রধান বিরোধী দল বিএনপি’র নেতারা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত ওই ইফতারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। যদিও বিএনপি নেতাদের জন্য আলাদা আসন বরাদ্দ হয়েছিল।

গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করে চলেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ওই ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছাড়াও মন্ত্রী, আমলা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিরোধী দল বিএনপির নেতারা ওই ইফতারে অংশ নেবেন কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কেননা, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রকাশ্যে দাবি জানিয়েছেন, সেখানে মুখে কুলুপ এঁটে রয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

নয়াদিল্লির এমন ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ বিএনপি নেতৃত্ব। ইতিমধ্যেই তাঁরা অভিযোগের সুরে বলতে শুরু করেছেন, মোদি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে রাখতে চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মোদি সরকারের অনধিকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বিএনপি নেতা।

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার