আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজু ঝা খুনে লতিফের ভূমিকা কী? অভিযুক্তকে তলব সিটের

নিজস্ব প্রতিনিধি: রাজু ঝা খুনের ঘটনাস্থলে দেখা গিয়েছে গরু ও কয়লাপাচারে অভিযুক্ত আব্দুল লতিফকে। এবার তাঁকে সমন পাঠাল জেলা পুলিশের সিট (SIT)। জানা গিয়েছে, লতিফের বাড়িতে পাঠানো হয়েছে নোটিস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, লতিফ ছিলেন রাজুর গাড়িতেই। রাজু খুন হওয়ার কিছুক্ষণ পরেই চম্পট দেন তিনি। জানা গিয়েছে, ১৬০ সিআরপিসিতে সমন পাঠানো হয়েছে দুর্গাপুরের ৩জন এবং ঝড়খণ্ডের ২, উত্তরপ্রদেশের ৩ কয়লামাফিয়াকে। ইতিমধ্যেই উঠে এসেছে প্রিন্স খান বলে এক কয়লামাফিয়ার নাম। দুর্গাপুরের যে ৩জনকে নোটিস পাঠানো হয়েছে তাঁদের নাম সায়ন, লোকেশ সিং, রীতেশ সিং।

মনে করা হচ্ছে, রাজু খুনে জড়িত ভিন রাজ্যের মাফিয়াও। তাই প্রিন্সকেও তলব করা হয়েছে। উল্লেখ্য, রাজুর এক সময়ের ঘনিষ্ঠ ছিল প্রিন্স।  

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সন্ধ্যায় শক্তিগড়ে সাদা একটি গাড়িতে ছিলেন রাজু। পাশেই চালক। হঠাৎ করে একটি নীল রঙের গাড়ি থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী নেমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে রাজুকে। গড়িতেই এলিয়ে পড়েন রাজু। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে রাজুকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ