মাত্র পাঁচ মিনিটেই শেষ চিনের ডার্বি ম্যাচের টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বের যে কোনও প্রান্তে ডার্বি ম্যাচের গুরুত্বই আলাদা। সে ইংলিশ প্রিমিয়ার লিগ, বন্দুশেলিগা, বুরুশিয়া ডর্টমুন্ড কিংবা ইতিলায়ান লিগ বা সবশেষে আমাদের আইএসএল যাই হউক না কেন। ডার্বি ইজ অলওয়েজ ডার্বি। চিনের ডার্বিও তার ব্যতিক্রম নয়। চিনের ডার্বি ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা এতটাই বেশি যে, বৃহস্পতিবার টিকিট দেওয়া শুরু হলে মাত্র ৫ মিনিটের মধ্যেই তা নিঃশেষিত হয়ে যায়।

শনিবার চাইনিজ সুপার লিগের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে চিনের ওয়ার্কার স্টেডিয়ামে। এই ম্যাচে বেজিং গাওয়ান মুখোমুখি হবে মাইজু হাকার।  এই স্টেডিয়ামে মোট ৬৮, ০০০ দর্শক খেলা দেখতে পারেন।

উল্লেখ্য, করোনা একটা সময় ক্রীড়াক্ষেত্রেও বিরাট প্রভাব বিস্তার করেছিল। করোনার হাত থেকে তাই খেলোয়াড়দের রক্ষা করার জন্য জৈব সুরক্ষা বলয়ে রাখার পাশাপাশি, ম্যাচগুলি দেখার জন্য দর্শকদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা ছিল। কারণ খেলোয়াড়রা যাতে কোনওভাবেই করোনা না আক্রান্ত না হন। হোম এবং অ্যাওয়ে সব ম্যাচেই এই পন্থা অবলম্বন করা হত।

আরও জানতে পড়ুন: শুভমনের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরাhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-shubman-finisher-in-gujrat/

চিনের সংবাদপত্র দাবি করেছে, এই সকার ম্যাচের জন্য ওয়ার্কার স্টেডিয়াম বাছাই করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ম। দর্শকসংখ্যার পাশাপাশি স্টেডিয়ামটিতে যাতায়াতের ব্যবস্থাও খুবই সহজ। এই ম্যাচে প্রায় ৪০, ০০০ দর্শক উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

ডার্বি ম্যাচ ঘিরে সদা সতর্খ রয়েছে চিনের ফুটবল প্রশাসকরাও। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ডার্বির ম্যাচের আগে বিদেশি খেলোয়াড় ও কোচদের বেতন, মানি ট্রান্সফার নিষিদ্ধ করা হয়েছে। যদি কারোর বিরুদ্ধে এইরকম কোনও অভিযোগ প্রমাণ সহ পাওয়া যায় তাহলে সেই খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চিনের ফুটবলকে ঘিরে ব্যাপক দুর্নিতির অভিযোগ উঠেছিল একটা সময়ে। অভিযোগ পেয়ে তদন্তও শুরু হয় তৎকালীন চিনা ফুটবল ফেডারেশনের অন্যতম কর্তা চেন ইস্কুয়ানের বিরুদ্ধেও। চেনের পাশাপাশি তদন্ত চলতে থাকে প্রাক্তন জাতীয় কোচ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার লি তাইয়েরও।

চিনের ডার্বি ম্যাচ ঘিরে সাধারণ মানুষের এই উৎসাহ দেখে চিনের রাষ্ট্রপতি জিনপিং মন্তব্য করেন, আমাদের দেশ যেন ঘরের মাঠে বিশ্বকাপের আয়োজন করে বিশ্বকাপ ট্রফি জয় করেছে। অথচ আমরা ফিফার ক্রমতালিকায় ৮১ নম্বর স্থানে বিরাজমান।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির