ফের বার্সায় ফিরছেন ৩৮ বছর বয়সী আলভেস, জেনে নিন কেন

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন দানি আলভেস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন দানি আলভেস। তারকা ফুটবলারদের কাছে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা মাত্র, সেটা খুব ভালো করেই বুঝিয়ে দিলে তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বয়স বর্তমানে ৩৮ বছর। যথারীতি এই বয়সে ফুটবলাররা বুট জোড়া তুলে রাখেন। না, হলে কোচিং করানো কিংবা অ্যাকাডেমি খোলার কথা ভাবেন। কিন্তু দানি সেইসবের পক্ষপাতী নন। তাই কেরিয়ারের অন্তিমলগ্নে এসেও ইউরোপের হাইভোল্টেজ ক্লাব বার্সেলোনায় ফের সই করছেন তিনি।

যদিও একটা সময় রমরমিয়ে বার্সায় খেলছিলেন আলভেজ। কাতালান ক্লাবটির সোনালী সময়ের অন্যতম একজন সদস্য ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলারটি। কিন্তু ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়কে কি নেবে বার্সা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এল খ্যাতনামা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে। আনুষ্ঠানিক একটি বিবৃতির মাধ্যমে বার্সার তরফ জানানো হয় যে, তারা দানি আলভেসকে ফেরাচ্ছে।

জানা গিয়েছে, দলের নতুন কোচ জাভিরও নাকি এমনটাই ইচ্ছে ছিল। আর দানি আলভেসের মতো একজন অভিজ্ঞ ফুটবলারের দলে থাকাটা খুবই দরকারী বলে মনে করেন তিনি। খেলার পাশাপাশি দলের তরুণ ফুটবলারদের তৈরির কাজটাও বেশ ভালোভাবেই করবেন দানি। সেই সঙ্গে ধরতে পারবেন ড্রেসিং রুমের হালও।  

কেমন হল মিমির রেজিস্ট্রি বিয়ে? প্রকাশ্যে এল অন্দরমহলের ছবি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন