‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’, হালখাতা-মিষ্টি-ক্যালেন্ডারে স্বাগত নববর্ষ, শুভেচ্ছা শুভশ্রী-শ্রাবন্তীদের

১৪২৯ পার করে নতুন ভোরের আলোর সঙ্গে এল ১৪৩০। নববর্ষ, চলতি কথায় পয়লা বৈশাখ। আর বাংলা বছরের প্রথম দিনটা সবসময়ই বাঙালির কাছে আবেগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে কেটে গেল আস্ত একটা বছর। অনেক ভাঙা-গড়া, ভাল-মন্দের মধ্যেই কেটে গেল ১৪২৯। অনেকে পেয়েছেন ভালো স্মৃতি আবার অনেকে পেয়েছেন খারাপ স্মৃতি। অনেকে কাছের মানুষকে হারিয়েছেন আবার অনেকে জীবনের নতুন অধ্যায়েও প্রবেশ করেছেন। যাই হোক, সব হিংসা, বিবাদ, গ্লানি মুছে চলুন সব নতুন করে শুরু করা যাক। ১৪২৯ পার করে নতুন ভোরের আলোর সঙ্গে এল ১৪৩০। নববর্ষ, চলতি কথায় পয়লা বৈশাখ। আর বাংলা বছরের প্রথম দিনটা সবসময়ই বাঙালির কাছে আবেগ।

দোকানে দোকানে চলছে হালখাতা। নতুন নতুন জামা কাপড় গায়ে চাপিয়ে হাতে মিষ্টির প্যাকেট আর নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে বাড়ি ফেরার দিন আজ। আর দুপুরের মেনুতে জমিয়ে খাসির মাংস ভাত, কিংবা আদ্যোপান্ত বাঙালি খাবার খাওয়ার পালা। বাইরে বেরোলেই নারীদের গায়ে শাড়ি এবং পাঞ্জাবি মাস্ট! তাহলে এমন দিনে সেলেবরা কী করছেন? ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েই যে, নববর্ষের সকাল শুরু করলেন প্রিয় তারকারা, তা আর বলার অপেক্ষা রাখেনা, এদিন অভিনেত্রী পাওলি দাম থেকে শুরু করে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেবলীনা কুমার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠালেন। 

এদিন সকাল সকাল কবীর সুমন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের জানালেন, ‘শুভ নব বৈশাখ, আমার মাতৃভাষা! আমার মাভাষায় খেয়াল! শুভ শুভ শুভ!’

অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর একটি ছবি পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে তাঁকে একটি লাল রঙের ভেলভেট শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ, সঙ্গে গলায় জড়োয়া হার। নমস্কার ভঙ্গিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নববর্ষের নতুন আলোয় উজ্বল হয়ে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’ 

এদিন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি সাদা মাতা শাড়ি পরে, কয়েকটি সুন্দর পোজের ছবি পোস্ট করে লেখেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’, শুভ নববর্ষ ১৪৩০।

অন্যদিকে অভিনেত্রী দেবলীনা কুমার তাঁর ভালোবাসা নাচের মাধ্যমেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের। একটি বসন্ত বহিল সখি গানটিতে নেচে তার ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানালেন ‘মনে প্রাণে বাঙালি’। অভিনেত্রী ঐন্দ্রিলা বোস তাতে কমেন্ট করে লেখেন,’শাড়িটা কী সুন্দর।’ 

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?