নববর্ষের দিন খুশির খবর, ঋদ্ধিমা-গৌরবের সংসারে আসছে নতুন অতিথি

ইতিমধ্যেই হবু দাদু সব্যসাচী চক্রবর্তী এবং হবু ঠাকুমা মিঠু চক্রবর্তী খুশিতে ডগমগ। অনেকদিন ধলেই নায়িকাকে বড় পর্দায় দেখা যাচ্ছিল না, শুধু বেড়াতে যাওয়ার ছবি দিয়ে ভরাচ্ছিলেন সমাজমাধ্যম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বাড়িতে খুশির আবহাওয়া। ছোট্ট ছেলে অর্জুন চক্রবর্তী বাবা হয়েছেন তাও ৫ বছর হয়ে গিয়েছে। গত সরস্বতী পুজোতেই মেয়ের মুখ প্রথমবার দেখিয়েছেন তিনি। টলিউডের অন্যতম কনিষ্ঠ বাবা অর্জুন চক্রবর্তী। এদিকে বড় ছেলে ঘরেও আসতে চলেছে নতুন অতিথি। হ্যাঁ, নববর্ষের পূর্ণ্য তিথিতে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা চক্রবর্তী। মা হতে চলেছেন ঋদ্ধিমা ঘোষ এবং বাবা হতে চলেছেন গৌরব। কিছু দিন আগেই ছোট ভাই অর্জুন চক্রবর্তীর মেয়ে অবন্তিকার পাঁচ বছরের জন্মদিন উদ্‌যাপন করেছেন তাঁরা। কিন্তু কে জানত!

তাঁদের ঘরেও আসছে নতুন অতিথি। নববর্ষের শুভক্ষণে নতুন অতিথি আসার খবর দিলেন গৌরব আর ঋদ্ধিমা। ছবিতে সাদা মিষ্টি ড্রেসে ঋদ্ধিমা। স্পষ্ট তাঁর বেবি বাম্প। অন্যদিকে বউ এবং সন্তানকে আগলে রয়েছেন গৌরব। নতুন সদস্য আসার আনন্দ তাঁদের চোখেমুখে স্পষ্ট। নিজেদের দুটি মিষ্টি ছবি দিয়ে নায়িকা লিখলেন, “নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোলে আসতে চলেছে নতুন সদস্য। সকলের আশীর্বাদ জরুরি।”

ইতিমধ্যেই হবু দাদু সব্যসাচী চক্রবর্তী এবং হবু ঠাকুমা মিঠু চক্রবর্তী খুশিতে ডগমগ। অনেকদিন ধলেই নায়িকাকে বড় পর্দায় দেখা যাচ্ছিল না, শুধু বেড়াতে যাওয়ার ছবি দিয়ে ভরাচ্ছিলেন সমাজমাধ্যম। অথচ এত বড় সুখবর মাস পাঁচেক পরেই জানালেন। নায়িকার গর্ভবস্থা দেখেই বোঝা যাচ্ছে, প্রায় ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা তিনি। অনেকদিন ধরে ক্যামেরার সামনেও ঋদ্ধিমার পাত্তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল দুটি ছবিতে। ‘রং মিলান্তি’ তাঁদের অভিনীত প্রথম ছবি। সেখানেই প্রেমপর্ব শুরু। পরে একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ২০১৭ সালের নভেম্বরে চারহাত এক হয়। ছ’বছর হল সংসারে প্রথমবার বাবা-মা হওয়ার সাধ পেতে চলেছেন গৌরব-ঋদ্ধিমা। 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?