‘জন রাজভবনে’ ঢুকতে পারলেন না সাধারণ মানুষ

কিন্তু শনিবার রাজভবনে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হল সাধারণ মানুষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখ থেকে রাজভবনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে বলে আগেই জানিয়েছিল রাজভবন (Raj Bhavan) প্রশাসন। কিন্তু শনিবার রাজভবনে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হল সাধারণ মানুষকে। কার্যত ক্ষোভে ফুঁসতে ফুঁসতে রাজভবনের দুয়ার থেকে ফিরে যান তাঁরা।

রাজভবনের ভিতরে ঢুকে পরিদর্শন করবেন বলে শনিবার দুপুর থেকে প্রচন্ড গরম উপেক্ষা করে ভিড় করেন বহু মানুষ। এমনকি রাজভবনে প্রবেশের জন্য আগে থেকে অনলাইনে স্লট বুকিং করেছিলেন তাঁরা। কিন্তু রাজভবনের দুয়ার থেকে ফিরে যেতে হয় তাঁকে। সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না দেওয়া হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যামেরায় তাঁকে দেখা যায় গলায় উত্তরীয়, পরনে পাঞ্জাবি ও চোখে কালো চশমা পরে ‘ফুলবাবু’ হয়ে ঘুরে বেড়াতে।

রাজভবনের ভিতরে ঢুকতে না পেরে যারা ফিরে গিয়েছেন প্রায় সকলেরই অভিযোগ, জনসাধারণের জন্য রাজভবনের দুয়ার খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। রাজ্যপাল স্বয়ং জানিয়েছিলেন, রাজভবনের দ্বার সাধারণের জন্য খুলে দেওয়ার কথা। নববর্ষ থেকে সেই সুবিধা পাবেন বলে জানিয়েছিল রাজভবন প্রশাসন। রাজভবন ঘুরিয়ে দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে জাদুঘর কর্তৃপক্ষকে। কিন্তু এদিন সেই রাজভবনে প্রবেশ নিয়ে তৈরি হল ধন্দ।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন