আসন্ন আইএসএলে অরিন্দমই নেতৃত্ব দেবেন ইস্টবেঙ্গলকে

ফের একজন বঙ্গ তনয়ের হাতে উঠল লাল-হলুদের দায়িত্বভার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েকদিন পরই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল। দেশের এই একনম্বর ফুটবল লিগকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ফের একজন বঙ্গ তনয়ের হাতে উঠল লাল-হলুদের দায়িত্বভার। তিনি হলেন অভিজ্ঞ গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

এটিকে মোহনবাগানের হয়ে গত দু’ মরশুমে গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি। তবে চলতি মরশুমে সই করেছেন ময়দানের আরেক খ্যাতনামা ক্লাব ইস্টবেঙ্গলে।

গত মরশুমে বিদেশি ফুটবলার ড্যানিয়েল ফক্সের হাতে নেতৃত্বের ব্যাটন। কিন্তু সাফল্য আসেনি। তাই এবার বাংলার ছেলের ওপরই ভরসা রাখল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, কোচ ম্যানুয়াল দিয়াজেরও নাকি বেশ মনে ধরেছে অরিন্দমকে। তাই তাঁকেই দলের নেতা হিসেবে বেছে নেওযা হয়েছে। যার ফলে অনেক বছর পর ফের একজন বাঙালি অধিনায়ক পেল মশাল ব্রিগেড। আর অরিন্দমের সহকারী হিসেবে কাজ করবেন অজি ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলো। প্রথমে অধিনায়ক হিসেবে তাঁকে পছন্দ হলেও পরে প্রস্তুতি শিবিরে অরিন্দমকে দেখে আর চোখ ফেরাতে পারেননি স্প্যানিশ কোচ।

সামনের রবিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ। তারপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনের মুখোমুখি হবে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবটি।  

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন