হিলি বাসস্ট্যান্ডে মাহে রমজান উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি,হিলি: দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি আপনজন সমাজসেবী সংগঠন এর পক্ষ থেকে হিলি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল মাহে রমজান উপলক্ষে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারেও হিলি(Hili) ব্লকের বিভিন্ন গ্রামের দু:স্থ ও অসহায় নারী,পুরুষ ও ছোট বাচ্চাদের মধ্যে ঈদের তহফা হিসেবে নতুন বস্ত্র ও ঈদের প্রয়োজনীও সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি থানার I.C শ্রী গণেশ শর্মা, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কল্যাণ কুমার কুন্ডু, বিকাশ চক্রবর্তী, আশুতোষ সাহা সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।

হিলি আপনজন সমাজসেবী সংগঠন এর কর্ণধার সাইফুল আলম রানা বলেন যে, আমরা আপনজনের সদস্যরা মানবজাতির সেবা করার শপথ গ্রহণ করেছি।আমরা জাতি, ধর্ম, বর্ণ খুঁজি না,অসহায় দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আজ যেমন ঈদের প্রয়োজনীও সামগ্রী মুসলিম মা- বোনদের হাতে তুলে দিচ্ছি, ঠিক তেমনই দুর্গাপুজোর(Durga Puja) সময় হিন্দু বিশেষ ভাবে সক্ষম ও দু:স্থ মা- বোনদের নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে তাদের নিয়ে জেলার সেরা পুজো মন্ডপ পরিদর্শন করানো হয়। আমাদের সব সদস্যরা হাত ধরে মন্ডপে মন্ডপে ঠাকুর দেখিয়ে তাদের তৃপ্তি দেওয়ার চেষ্টা করা হয়। দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজন করা হয়। এছাড়াও আমাদের সদস্যদের নিয়ে হিলি ব্লকের(Hili Block) ডুমরণ এলাকার মালোপাড়া পাড়ায় সমীক্ষা করে কিছু ছেলে মেয়েদের টিউশন(Tution) পড়ানোর দায়িত্ব নেওয়া হয়েছে ।

খুব তাড়াতাড়ি সেখানে পড়াশোনা শুরু করতে চলেছি এবং আগামীতে অন্যান্য গ্রামেও করার ইচ্ছে আছে। সবশেষে বলবো সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সাধ্যমতো সহযোগিতা করার আবেদন রইল আমাদের এই মহতী কর্মশালায় অংশ গ্রহণ করার। আর যাদের সহযোগিতা না পেলে আমাদের পক্ষে এই মহতী কাজ করা সম্ভব হতো না তাঁদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা তাঁদের কাছে আমাদের প্রত্যেকটি সদস্য চিরকৃতজ্ঞ।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট