মালদহে পঞ্চায়েতের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পঞ্চায়েত নির্বাচনের আগে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদহে। মালদহের বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার (Baishabnagar P.S.)পুলিশ।উদ্ধার হয়েছে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র,পাঁচটি ম্যাগাজিন ও নয় রাউন্ড কার্তুজ।

গোপন সূত্রে খবর পেয়ে ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। রাকিমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রাকিমুলের বাড়ি, মালদহের কালিয়াচক থানা(Kaliyachak P.S.) এলাকায়। তার কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও নয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এই অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে বৈষ্ণবনগরে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই আগোনাস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দক্ষিন মালদার জেলা(Dakhin Dinajpur District) বিজেপির সাধারন সম্পাদক অম্লান ভাদুড়ী এই প্রসঙ্গে বলেন, তৃণমূল বুঝে গিয়েছে, মানুষের ভোটে আর তারা পঞ্চায়েতে জিততে পারবে না। সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য অস্ত্র মজুদ করছে। অপরদিকে রাজ্য তৃণমূলের সাধারন সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন,প্রশাসন কাজ করছে। দুস্কৃতিদের ধরছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। বিজেপি এই ধরনের কথার কোন গুরুত্ব নেই। পুলিশ সুপার(SP) প্রদীপ কুমার যাদব জানান,ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের