ঈদের মুখে ঢাকার বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

এদিন সকাল ১০টা ২৫ নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অগ্নিকাণ্ড ঢাকায়। ঈদের আগে এই নিয়ে ৩ বার। নিউ সুপার মার্কেট, বঙ্গবাজারের পরে ৭ নম্বর সেক্টরের বিজিবি বাজারে। সোমবারের আগুন (FIRE) লাগার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

এদিন সকাল ১০টা ২৫ নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। বিধ্বংসী আগুনের ফলে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। জানা গিয়েছে, এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে পারা যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে এসেছে ১১টা ১০ মিনিট নাগাদ। আগুন সম্পূর্ণ ভাবে নেভানো গিয়েছে সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ।

গত শনিবার আগুন লেগেছিল নিউ সুপার মার্কেটে। রবিবারে অগ্নিকাণ্ড হয়েছিল বঙ্গবাজারে। তারপরে সোমবারে বিজিবি মার্কেটে। ঈদের আগে পরপর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কবে স্বাভাবিক হবে মার্কেট তা জানা যায়নি। 

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার