তীব্র দাবদাহ, রেলের ডগ স্কোয়াড সদ্যদের ডিউটি পরিবর্তন

দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ওআরএস এবং জল

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহ। সেই সঙ্গে বইছে লু। অতিষ্ঠ বঙ্গবাসী। কষ্ট পাচ্ছে প্রাণীরাও। রেলে শুধু মানুষ না কাজ করে কুকুরও। তাই ভাবা হয়েছে তাদের কথাও। বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ডগ স্কোয়াডে।

খবর, রেলের (RAIL) ডগ স্কোয়াডের (DOG SQUAD) দু’ই শিবিরের সদস্যদের ডিউটি পরিবর্তন করা হয়েছে। যাদের ডিউটি বদল হয়েছে, তারা পূর্ব রেলের অধীনস্ত। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ও লিলুয়ার ডগ স্কোয়াডের মধ্যে এই পরিবর্তন করা হয়েছে।

হাওড়া আরপিএফ সূত্রে খবর, আগে ট্রেন পরীক্ষা সহ অন্যান্য নিরাপত্তার জন্য লিলুয়া ডগ স্কোয়াডের সদস্যদের কাজে লাগানো হত। তবে এখন তীব্র গরমের জন্য কাজে লাগানো হচ্ছে হাওড়া ডগ স্কোয়াড সদস্যদের। কারণটা, হাওড়া কেনেল থেকে স্টেশন যত দূরে তাঁর চেয়ে অনেক দূরত্ব লিলুয়া কেনেলের। হাওড়া ডগ স্কোয়াড সদস্যদের তাই বিশ্রাম দিয়ে দিয়ে কাজ করানোয় সুবিধা।

তবে শুধু তাই নয় বদল আনা হয়েছে খাদ্যাভ্যাসেও। আগে ডগ স্কোয়াড সদস্যদের দু’বেলা দেওয়া হত প্যাকেট জাত খাবার। এখন একবেলা প্যাকেটজাত খাবার ও আর এক বেলা ভাত-মাংস-শাকসবজি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ওআরএস এবং জল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে