গল্পের ছলে সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: গল্পের ছলে সোনার হার ছিনতাই হল।পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman District) কালনা চারাবাগান এলাকায় গল্পের ছলে এক মহিলার গলা থেকে হাড় ছিনতাই করে দুই যুবক। বিজয়া মজুমদার নামে, মহিলার গলা থেকে হার ছিনতাই হয়ে যায় তার বাড়ির গেট থেকে। বিজয়া মজুমদার(Vijaya Mazumdar) জানান, তিনি প্রতিদিনের মতন সোমবার সকালে বাড়ির আবর্জনা বাড়ির সামনেই একটি জায়গায় ফেলে ,সে তার নিজের গেটের সামনে আসেন।

ঠিক সেই সময় দুটি ছেলে বাইকে করে আসে। একজন হেলমেট(Helmet) পড়া, অপর ছেলেটির মুখে মাস্ক পড়া ছিল। তারা দুজনে মহিলাকে কয়েকজনের নাম বলে তাদের ঠিকানা জিজ্ঞাসা করার ছলে গলা থেকে সোনার হারটি টেনে নিয়ে বাইকে চেপে পালিয়ে যায়।

ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। ওই এলাকার সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যখন জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে, সাধারন মানুষজন রাস্তাঘাটে প্রায় নেই, সেই সুযোগে পূর্ব বর্ধমানের সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেলে চেপে দুষ্কৃতীর দল। পুলিশ বর্ধমানের কালনা(Kalna) এলাকায় নজরদারি জোরদার করছে। অলিগলিতে সাদা পোশাকের পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন