শেখ হাসিনার কনভয়ে হামলা, প্রাক্তন সাংসদ সহ ৪ জনের যাবজ্জীবন

একই মামলায় অভিযুক্ত ৪৪ জনের ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) কনভয়ে হামলা চলেছিল সাতক্ষীরার কলারোয়ায়। ২০২২ সালের ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন বিএনপি’র প্রাক্তন সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ ৪ জন। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

উল্লেখ্য, ধৃতদের বিরুদ্ধে ৩টি ধারায় মামলা রুজু করা হয়েছিল। তার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক আইন মামলায় এই ৪ অভিযুক্তের শাস্তি ঘোষণা করা হয়েছে। এছাড়াও একই মামলায় অভিযুক্ত ৪৪ জনের ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

 মঙ্গলবার সাতক্ষীরার স্পেশ্যাল ট্রাইব্যুনাল-৩ বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় ঘোষণা করেন। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত ৫০ জন। এঁদের মধ্যে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন ৩৫ জন। ১৩ জন পলাতক। বাকি ২ জনের মৃত্যু হয়েছে।   

গত ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। ধর্ষণের শিকার হয়েছিলেন এক মুক্তিযোদ্ধার স্ত্রী। তাঁকেই দেখতে গিয়েছিলেন হাসিনা। হাসপাতাল থেকে যশোর ফেরার সময়ে কলারোয়া উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে তাঁর কনভয়ের পথ আটকানো হয় রাস্তার ওপর একটি বাস আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে। অভিযোগ, তারপরেই হামলা চালায় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা এবং কর্মীরা। অতর্কিত সেই হানায় আক্রান্ত হয়েছিলেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান সহ বহু নেতা-কর্মী এবং সাংবাদিকরা।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার