ঈদের উপহার: পদ্মা সেতুতে এবার চলবে বাইক

বাম দিকের সার্ভিস লেন দিয়ে চলাচল করতে পারবে বাইক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের (EID) আগে বড় উপহার দিল শেখ হাসিনা সরকার। এবার থেকে পদ্মা সেতুর ওপরে চলাচল করতে পারবে মোটর সাইকেল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন তিনি বলেন, পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা নদীর সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে মোটর সাইকেল। তবে শর্তও আছে একটি। বাইকের সর্বোচ্চ গতি থাকতে হবে ঘন্টায় ৬০ কিলোমিটার। দিতে হবে টোল ট্যাক্স। মন্ত্রীর আরও দাবি, সেতুর বাম দিকের সার্ভিস লেন দিয়ে চলাচল করতে পারবে বাইক। উঠতে পারবে না মূল সেতুতে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন উদ্বোধন হয়েছিল পদ্মা সেতু। পরের দিন শুরু হয়েছিল যানবাহন চলাচল। কিন্তু ওই রাতেই সেতুর ওপর দুর্ঘটনায় দু’ই বাইক আরোহী- তরুণের মৃত্যু হয়। তারপর থেকেই বন্ধ ছিল বাইক চলাচল। ফের শুরু হতে চলেছে পদ্মা সেতুতে মোটর সাইকেল যাত্রা।   

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর