তীব্র দাবদাহের অবসান, আসছে কালবৈশাখী- শিলাবৃষ্টি

আজও বৃষ্টিপাতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৭ দিন ধরে চলেছে তাপপ্রবাহ। তবে আগামিকাল থেকেই ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। আগামী ২৩ এপ্রিল থেকে হতে পারে কালবৈশাখী, হালকা ও মাঝারি বৃষ্টিপাত (RAIN)।

হাওয়া অফিস সূত্রে খবর, সিলেট, সুনামগঞ্জ ও হাওড় অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাত। আগামিকাল থেকে দেশ জুড়ে  তাপমাত্রা কমতে শুরু করলেও ঢাকায় তাপমাত্রা কমবে আগামী পরশু থেকে। আগামী দু’দিনে বৃষ্টিপাত হতে পারে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও সিলেটে। আগামী ২৩ এপ্রিল থেকে কালবৈশাখী ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর এবং কুমিল্লার বেশ কিছু অঞ্চলে। আজ, মঙ্গলবার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম, সিলেট, বরিশালের বেশ কিছু জায়গায়।

উল্লেখ্য, তীব্র দাবদাহের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে মালবাহী ট্রেন চালানো হচ্ছে ঘন্টায় ৩০ কিলোমিটার গতিবেগে। যাত্রীবাহী ট্রেন চালানো হচ্ছে ঘন্টায় ৪০ কিলোমিটার গতিবেগে। জায়গায় জায়গায় রেলপথ বেঁকে যাওয়া আটকাতে লাইন ঠাণ্ডা করা হচ্ছে জল, কাদামাটি ও কচুরিপানা দিয়ে। এই ক’দিনে দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জলসংকট। ভূ-গর্ভস্থ জলের স্তর নামছিল নিচে। এবার বৃষ্টিপাত সময়ের অপেক্ষা মাত্র। স্বস্তি পাবে বাংলাদেশবাসী। 

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার