কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতের কাছে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি মাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ফের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতের কাছে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি মাছ। আর ওই তিমি দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন পর্যটকরা। যদিও ভাঁটার টানে ওই বিশালাকৃতির মৃত তিমিটি মাঝ সমুদ্রে চলে যায়। কীভাবে ওই তিমিটির মৃত্যু হলো, তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি জেলা প্রশাসনের আধিকারিকরা। তবে তাঁদের অনুমান, প্রাকৃতিক বিপর্যয় বা জাহাজের পাখার (প্রপেলার) আঘাতে তিমি মাছটির মৃত্যু হয়ে থাকতে পারে। মাঝ সমুদ্রে ভেসে বেড়ানো তিমিটির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে ম‍ৎস্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে স্থানীয় একজন ম‍ৎস্যজীবী হিমছড়ি সৈকত থেকে প্রায় দুই কিলোমিটার গভীর সাগরে বিশালাকৃতির মৃত তিমি মাছটি ভাসতে দেখেন। তিনিই ম‍ৎস্য বিভাগকে বিষয়টি জানান। ঘটনার কথা জানতে পেরেই হিমছড়ি সৈকতে পাঠানো হয় স্বেচ্ছাসেবকদের। তিমিটিকে কূলে টেনে আনার চেষ্টা করেন। কিন্তু নড়ানো যায়নি।

আপাতত জোয়ারের জন্য অপেক্ষা করছেন ম‍ৎস্য বিভাগের আধিকারিকরা। জোয়ারের জলে মৃত তিমিটি ফের উপকূলের কাছাকাছি চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ২০২১ সালের এপ্রিল মাসে মেরিন ড্রাইভের দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে বিশাল আকৃতির দুটি মৃত তিমি ভেসে এসেছিল।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার