ফের শাকিবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের প্রযোজকের, পিবিআইকে তদন্তের নির্দেশ

এই মামলা করার চার দিন আগে আবারও রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চাঁদাবাজি ও মানহানির আরেকটি মামলা করেন শাকিব খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদ। তার আগেই ফের বিপাকে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। এবার পাল্টা চিত্রনায়কের বিরুদ্ধে মানহানির মামলা করলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। ইতিমধ্যেই আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এই বিষয়টি নিশ্চিত করেছেন রহমত উল্লাহর আইনজীবী হোসেন ভূঁইঞা। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দিয়েছেন।

গতমাসেই শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছেন রহমত। তিনি জানিয়েছিলেন, শাকিব তাঁর ছবির অন্যতম প্রযোজকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এছাড়াও যৌনকর্মীদের সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়েও বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রহমত উল্লাহ। তবে এই ঘটনা শাকিব একেবারেই অস্বীকার করেছেন এবং তিনি পাল্টা একাধিক অভিযোগ নিয়ে ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলায় ২৬ এপ্রিল রহমতকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। তাই অভিনেতা শাকিব তাঁকে নিয়ে যে মানহানিকর বক্তব্য করেছেন, তা বিভিন্ন জায়গায় প্রকাশিতও হয়েছে। যার ফলে তিনি খুবই বিরক্ত। তাই এবার প্রযোজক আইনি প্রতিকার চেয়ে শাকিবের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

প্রযোজকের আইনজীবী তবারক হোসেন বলেন, তাঁর মক্কেল একজন প্রযোজক। কিন্তু চিত্রনায়ক শাকিব খান তাঁকে নিয়ে যে মানহানিকর বক্তব্য দিয়েছেন, তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ জন্য তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে সেটি তদন্তাধীন। আর এই মামলা করার চার দিন আগে আবারও রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চাঁদাবাজি ও মানহানির আরেকটি মামলা করেন শাকিব খান। 

 

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার