লক্ষাধিক টাকার বিনিময়ে পুরভোটের টিকিট! বিজেপি নেতার দাবিতে চাপে সুকান্ত

তৃণমূলের তরফে টুইট করা বিজেপি নেতার অডিও টেপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পুরসভা ভোটে প্রার্থীপদ পাইয়ে দেওয়ার নামে টাকা নিচ্ছে রাজ্য বিজেপি! এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোটের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু তার আগেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, পুরভোটে দক্ষিণ কলকাতায় বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জনৈক প্রতিম সরকারকে। যিনি নিজেকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন। তৃণমূলের তরফে টুইট করা অডিও টেপে জনৈক প্রতিম সরকারকে বলতে শোনা গিয়ছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে তিনি টিকিট পাইয়ে দিতে পারেন। তবে প্রতি প্রার্থী পিছু ১ লক্ষ টাকা দিতেই হবে এই কথা ফোনের অপর প্রান্তে থাকা বিজেপি নেতাকে জানিয়েছেন জনৈক প্রতিম সরকার।

 

অডিও টেপে এও শোনা গিয়েছে, অপরপ্রান্তে থাকা বিজেপি নেতাকে জনৈক প্রতিম সরকার আশ্বাস দিচ্ছেন অর্থের বিনিময়ে কলকাতার মধ্যে ভালো জায়গায় টিকিট দেবেন পুরভোটে। আর তাঁকে জেতানোর জন্য তৃণমূলের নেতাদের সঙ্গেও সেটিং করবেন জনৈক প্রতিম সরকার। তৃণমূলের তরফে টুইট করা বিজেপি নেতার অডিও টেপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের করা টুইটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয়েছে, ‘বাংলায় বিজেপি প্রার্থীপিছু এক লক্ষ টাকা করে চাইছে। সুকান্তবাবু আপনি এভাবেই আত্মপ্রচারের জন্য নিজের জন্য অর্থ সংগ্রহ করছেন? স্তম্ভিত।’ যদিও বিজেপির তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয় নি এই বিষয়ে। 

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার